Advertisement

বার্সার স্ট্র্যাটেজিই কি আন্সেলোত্তির? একা প্র্যাক্টিস সারলেন ভিনিসিয়াস

এই সময়

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রাফিনিয়া,ছবি: এক্স
রাফিনিয়া,ছবি: এক্স

কুণাল বসু

নেইমার–হীন ব্রাজ়িল টিমের অন্যতম সেরা দুই আকর্ষণ ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনিয়া। কিন্তু শনিবার যুবভারতীতে ভিনিকে ঠিক কতক্ষণ খেলতে দেখা যাবে, তা নিয়ে হঠাৎই শুরু জল্পনা। আর এই জল্পনার জন্ম দিয়েছে ব্রাজ়িল কোচ কার্লো আন্সেলোত্তির একটি সিদ্ধান্ত ও ব্রাজ়িলিয়ান মিডিয়া।

অস্ট্রেলিয়ার টাউন্সভিলে প্রথম ম্যাচ কোনও রকমে ড্র করার পরে আন্সেলোত্তির নিজেরই পিঠ বাঁচানো দায়। ব্রাজ়িলের ইতিহাসে কোনও কোচের (যুগ্ম ভাবে) সবচেয়ে খারাপ শুরুর লজ্জাজনক নজির তৈরি করে ফেলেছেন ক্লাব ফুটবলে মারাত্মক সফল আন্সেলোত্তি। প্রথম ১৮ ম্যাচে ১০টি জিতেছেন ইতালিয়ান কোচ। চারটি ড্র, চারটি হার। একই রকম নজির ছিল কার্লোস আলবের্তো পাহিরার। আন্সেলোত্তি ব্রাজ়িলিয়ান সমর্থকদের বলছেন, ধৈর্য ধরতে। কিন্তু ঝলমলে হলুদ–নীল জার্সির ভার যে অনেক বেশি, তা টেরও পাচ্ছেন। সোমবার ব্রিসবেনে সাধারণ দর্শকের সামনে প্র্যাক্টিস ছিল ব্রাজ়িল টিমের। আন্সেলোত্তি তা বাতিল করে অন্য স্টেডিয়ামে সবার আড়ালে প্র্যাক্টিস সারেন।

মঙ্গলবার ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটেয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ফ্রেন্ডলি খেলবে ব্রাজ়িল। এই মুহূর্তে খবর, এই ম্যাচে বেশ কিছু বদল করতে চলেছেন আন্সেলোত্তি। তার একটি বদল নাকি রাফিনিয়াকে স্ট্রাইকার হিসেবে খেলানো। এই মরশুমে বার্সেলোনায় হান্সি ফ্লিক যা করার পরে দুর্দান্ত ফর্মে রাফিনিয়া। শুধু লা লিগাতেই সাত ম্যাচে ১২ গোল। চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচ যোগ করলে আট ম্যাচে ১৪ গোল। দুটি হ্যাটট্রিক। অজ়িদের বিরুদ্ধে প্রথম ম্যাচে এন্দ্রিককে খেলিয়েছিলেন স্ট্রাইকার হিসেবে। যা নিয়ে সন্তুষ্ট নন আন্সেলোত্তি। তার পরেই নাকি রাফিনিয়াকে নাম্বার নাইন হিসেবে খেলাতে চান তিনি। তবে বার্সেলোনার মতো বলের সাপ্লাই কি পাবেন রাফিনিয়া?

Raphinha

এ সবের মধ্যে ভিনিসিয়াসকে নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড অনেক সময়েই প্রতিপক্ষের অর্ধে বল খুইয়ে ফেললে হাল ছেড়ে দিচ্ছেন, প্রেসিং করছেন না। তা ছাড়া বক্সের আশপাশ থেকে তাঁর শটগুলিও নিশানায় ঠিক মতো থাকছে না। রবিবার ব্রিসবেনে ভিনিসিয়াসকে একা প্র্যাক্টিস করতে পাঠান আন্সেলোত্তি। সেই সময়ে বাকি টিম আলাদা প্র্যাক্টিস করেছে।

Raphinha

হঠাৎ ভিনি একা কেন? প্রধানত শুটিং প্র্যাক্টিসের জন্যই। সেখানে আবার অজ়ি এক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিয়ো তুলেছেন, গোলপোস্টের অনেক উঁচু দিয়ে মেরে বল পাঠিয়েছেন পার্কিং লটে। ব্রাজ়িলিয়ান মিডিয়ার একাংশ মনে করছে, টিম নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করতে গিয়ে ভিনির মাঠে থাকার সময় আরও কমতে পারে। এমনকি স্পেনেও এ রকম আলোচনা চলছে, রিয়াল মাদ্রিদ কোচ জোসে মৌরিনিও বসাতে পারেন ভিনিসিয়াসকে। ফলে দেশ ও ক্লাবে বেশ চাপের মধ্যে ভিনি।

Raphinha

আরও পড়ুন

Lading . . .