Advertisement

বুধবার শিল্ড খেলতে নামছে মোহনবাগান, ম্যাচের আগে দেওয়া হবে কলকাতা লিগ জয়ের ট্রফি

এই সময়

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চলছে প্র্যাক্টিস,Ei Samay
চলছে প্র্যাক্টিস,Ei Samay

এই সময়: কলকাতা লিগ জয়ের পরে আজ বুধবার আইএফএ শিল্ড অভিযানে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান এফসি। গ্রুপ এ–তে মোহনবাগান, শ্রীনিধি ছাড়াও রয়েছে নর্থইস্ট ইউনাইটেড। অন্য দিকে গ্রুপ ২–এ রয়েছে ইস্টবেঙ্গল, ক্যালকাটা কাস্টমস ক্লাব ও পাঞ্জাব এফসি।ইস্টবেঙ্গল শিল্ডে নামছে বৃহস্পতিবার। দুই প্রধান নিজেদের মাঠেই খেলবে। নাম তুলে নিয়েছে মহামেডান স্পোর্টিং।

প্রতিটি গ্রুপের দুটো করে টিম সেমিফাইনালে খেলবে। ৪ অক্টোবর দুই সেমিফাইনালের দিন ঠিক হলেও ভেন্যু চূড়ান্ত হয়নি। ফাইনালের দিন এবং ভেন্যু এখনও কিছুই ঘোষণা করেনি আইএফএ।এ দিকে, ম্যাচ শুরুর আগেই প্রাপ্তিযোগ হতে চলেছে মোহনবাগানের। আজ ম্যাচ শুরুর আগে সদ্য শেষ হওয়া কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেবেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

চলছে মোহনবাগানের প্র্যাকটিস
চলছে মোহনবাগানের প্র্যাকটিস
চলছে মোহনবাগানের প্র্যাকটিস

শিল্ডে ইস্টবেঙ্গল–মোহনবাগান ডার্বি নক আউটের আগে সম্ভব নয়। সম্প্রতি ডুরান্ডে দু’বার ও ঘরোয়া লিগে একবার মুখোমুখি হয়েছে ইস্ট–মোহন। দুটি টিমই জিতেছে একবার করে, একটি ম্যাচ ড্র। এ মরশুমে ডুরান্ড জিতেছে লাল হলুদ, লিগ সবুজ মেরুনের। ট্রফির দৌড়ে এগিয়ে যাওয়ার জন্য শিল্ড জিততে মরিয়া দুই প্রধান।

Lading . . .