SAFF ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান, ফ্রি-তে কোথায় লাইভ দেখবেন ম্যাচ?
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬

আরও একবার ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ। তবে ক্রিকেটের মঞ্চে নয়, ফুটবলে। SAFF চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ভারতীয় ফুটবল দলের সামনে সুযোগ দশমবার SAFF-এ চ্যাম্পিয়ন হওয়ার। খেতাব জয়ের হ্যাটট্রিকের হাতছানিও রয়েছে সুহেল, বিষ্ণুদের সামনে। অন্য দিকে, এই প্রথম SAFF-এর ফাইনালে পৌঁছেছে পাকিস্তান। স্বভাবতই এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে ক্রীড়াপ্রেমীদের মধ্যে। ফ্রি-তে কোথায় ও কখন লাইভ দেখবেন এই ম্যাচ? জেনে নিন বিশদে।
গ্রুপ পর্বের বদলা নিতে পারবে পাকিস্তান?
SAFF চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর গ্রুপস্তরের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে ৩-২ গোলে জয় তুলে নিয়েছিল ভারত। জোড়া গোল করেছিলেন সুহেল আহমেদ ভাট। আর একটি গোল ছিল কিপগেনের। তবে শেষ ল্যাপে ভারতের ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে দু’গোল শোধ করে লড়াইয়ে ফেরার চেষ্টা করেছিল পাকিস্তান।
ফাইনালে সেই জয়ের পুনরাবৃত্তি করতে চাইবে ভারত। অন্য দিকে, গ্রুপ পর্বের হারের বদলা নিয়ে প্রথমবারের মতো খেতাব জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান। এর আগে চারবার সেমি ফাইনালে উঠলেও ফাইনালের টিকিট পায়নি পাকিস্তান। একাধিক প্রধান ফুটবলার দলে যোগ দেওয়ায় শক্তি বেড়েছে তাদের। ফলে মঙ্গলবার চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না ভারতের।
ভারত বনাম পাকিস্তান হেড-টু-হেড পরিসংখ্যান
এই পরিসংখ্যানে অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে এগিয়ে ভারত। মোট ৩০টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। ভারতের জয় ১৭টিতে। পাকিস্তান জিতেছে চারটি ম্যাচে। বাকি ৯টি ম্যাচ ড্র হয়েছে। SAFF-এও পাকিস্তানের বিরুদ্ধে আটটি ম্যাচ জিতেছে ভারত। একটিতে জয় পেয়েছে পাকিস্তান, আর একটি ম্যাচ ড্র হয়েছে।
ফ্রি-তে কোথায় দেখবেন ম্যাচ?
ভারতে টিভি সম্প্রচার নেই। কিন্তু VETO অ্যাপে লগ-ইন করে ভারত-পাকিস্তান ম্যাচ লাইভ দেখতে পাবেন ফুটবলপ্রেমীরা। এর জন্য কোনও সাবস্ক্রিপশন লাগবে না। অর্থাৎ, বিনামূল্যেই ম্যাচ দেখা যাবে।
কোথায় আয়োজিত হবে ম্যাচ?
বাংলাদেশে ঢাকার জাতীয় স্টেডিয়ামে (National Stadium, Dhaka) খেলা হবে এই ম্যাচ।
কখন শুরু খেলা?
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভারতীয় সময় সন্ধে ৭:৩০ থেকে শুরু ভারত-পাকিস্তান ম্যাচ।
1. ভারত-পাকিস্তান SAFF ফাইনাল কবে?
১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার।
2. ম্যাচ কখন শুরু হবে?
ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
3. ভারতে কোথায় লাইভ দেখা যাবে?
VETO অ্যাপ ও ওয়েবসাইটে।
4. ম্যাচ দেখতে কি সাবস্ক্রিপশন লাগবে?
না। বিনামূল্যে দেখা যাবে।
5. ফাইনাল কোথায় হচ্ছে?
বাংলাদেশের ঢাকার জাতীয় স্টেডিয়ামে।


