Advertisement

ISL-এর প্রথম ম্যাচেই হার মোহনবাগানের, শেষ লগ্নের গোলে নর্থইস্টের নায়ক জিতিন

এই সময়

প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬

ISL-এর প্রথম ম্যাচেই হার মোহনবাগানের,ছবি: ফেসবুক,
ISL-এর প্রথম ম্যাচেই হার মোহনবাগানের,ছবি: ফেসবুক,

ম্যাচ শেষ হতে তখন বাকি প্রায় ১৫ মিনিট। ডাগআউট থেকে নর্থইস্ট ইউনাইটেডের কোচ পেদ্রো বেনালি বারবার ফুটবলারদের উদ্দেশে চিৎকার করে বোঝাচ্ছিলেন এখনও সময় বাকি। আর কোচের সেই মন্ত্রেই সাফল্য পেল হাইল্যান্ডার্সরা। IFA শিল্ড, ডুরান্ড কাপে দাপট দেখিয়েও মোহনবাগানের বিরুদ্ধে জয় পায়নি নর্থইস্ট। ঘরের মাঠে সেটার মধুর প্রতিশোধ নিল তারা। শেষ লগ্নে গোল করে নায়ক হয়ে উঠলেন জিতিন এমএস। শিল্ড জিতেও মুখ থুবড়ে পড়ল মোহনবাগান। ISL-এর প্রথম ম্যাচেই নর্থইস্টের বিরুদ্ধে ০-১ গোলে হেরে গেল সবুজ-মেরুন ব্রিগেড। গোটা ম্যাচে আলবার্তো রদ্রিগেজ় লড়াই চালালেও জয় পেল না পানোসের দল।

গোল করে জিতিনের সেলিব্রেশন (বাঁ দিকে), মোহনবাগানের জার্সিতে লিস্টন কোলাসো (ডান দিকে)

শুরুটা ভালো মোহনবাগানের, কাউন্টারে বিপজ্জনক আলাদিন

চোটের জন্য এই ম্যাচে ছিলেন না ম্যাকলারেন। তাই লি এরউইনকে সামনে রেখে শুরু করে মোহনবাগান। মাঝমাঠে ছিলেন দ্রাজিচ, সামিররা। ম্যাচের শুরুটা আক্রমণাত্মক ছন্দে করেছিল মোহনবাগান। ৮ মিনিটে প্রায় গোল করে ফেলেছিলেন এরউইন। ছাংতের কর্নার থেকে বক্সের ভিতরে চলতি বলে তাঁর জোরালো ভলি পোস্টে লেগে প্রতিহত হয়। বিক্ষিপ্ত আক্রমণ শানান সাহাল, ছাংতেরা। তবে লাভ হয়নি।

বরং কাউন্টারে বেশ কয়েকবার বিপজ্জনক হয়ে ওঠেন নর্থইস্টে আলাদিন আজ়েরাই। মাঝমাঠে ম্যাকার্টনের সঙ্গে তাঁর জুটি বারবার ভাঙন ধরায় বাগানের রক্ষণে। ৩৫ মিনিটে আলাদিন গোল করলেও তা বাতিল হয় অফসাইডের জন্য।

গোল করে জিতিনের সেলিব্রেশন (বাঁ দিকে), মোহনবাগানের জার্সিতে লিস্টন কোলাসো (ডান দিকে)

বারবার মোহনবাগানের ত্রাতা আলবার্তো

তবে প্রথমার্ধে মোহনবাগানের হয়ে গোটা মাঠ জুড়ে দাপট দেখিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ়। ১৫ মিনিটে আলাদিনের শট ব্লক করেন তিনি। ২৮ মিনিটে দারুণ ট্যাকলে ফের আটকে দেন আলাদিনকে। ৪২ মিনিটে আক্রমণেও জ্বলে ওঠেন আলবার্তো। মাঝমাঠে বল পেয়ে একটু উপরে উঠে জোরালো শট নেন। একটুর জন্য গোলে ছিল না সেটি। গোলশূন্য ভাবে শেষ হয় প্রথমার্ধ।

গোল করে জিতিনের সেলিব্রেশন (বাঁ দিকে), মোহনবাগানের জার্সিতে লিস্টন কোলাসো (ডান দিকে)

গোলের খোঁজে একাধিক বদল, তাতেও লাভ হয়নি

দ্বিতীয়ার্ধে গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। মাঠে নামেন মনবীর সিং, লিস্টন কোলাসো, মিগুয়েলরা। তবে একাধিক সহজ সুযোগ নষ্ট করেন স্কটিশ স্ট্রাইকার লি এরউইন। তবে ঘরের মাঠে বলের দখল নিজেদের কাছেই রেখেছিল নর্থইস্ট। বারবার কাউন্টারে ওঠেন আলাদিন, পার্থিব গগৈরা। ৭৪ মিনিটে ফের অফসাইডের জন্য বাতিল হয় আলাদিনের গোল। কিন্তু হাল ছাড়েনি তারা।

শেষ লগ্নের গোলে নায়ক জিতিন

অবশেষে ডেডলক ভাঙে সংযুক্তি সময়ে। একটানা আক্রমণের ফল পায় নর্থইস্ট। ইনজুরি টাইমের প্রথম মিনিটে মোহনবাগানের বক্সের বাইরে থেকে জোরালো শট নেন মোয়ানা। সেটি সেভ করেন বিশাল কাইথ। তবে পোস্টে লেগে ফিরতি বল পান জিতিন এমএস। গোল করতে ভুল করেননি তিনি। এর পরে আর ম্যাচে সমতা ফেরাতে পারেনি মোহনবাগান। ISL-এ নিজেদের প্রথম ম্যাচে হেরে মাঠ ছাড়ে পানোসের দল।

Lading . . .