Advertisement

SAFF 2026 IND vs PAK Live: শেষ ম্যাচ, পাকিস্তানের বিরুদ্ধে ৩-২ গোলে জিতল ভারত

এই সময়

প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬

SAFF চ্যাম্পিয়নশিপে মুখোমুখি ভারত ও পাকিস্তান,গ্রাফিক্স: রাতুল মণ্ডল
SAFF চ্যাম্পিয়নশিপে মুখোমুখি ভারত ও পাকিস্তান,গ্রাফিক্স: রাতুল মণ্ডল

শেষ ম্যাচ, ৩-২ গোলে জয় ভার‍তের

খেলা শেষের বাঁশি বাজিয়ে দিলেন রেফারি। ৩-২ গোলে ম্যাচ জিতল ভারত। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল ভারত। জোড়া গোল করেও ম্যাচে সমতা ফেরাতে পারল না পাকিস্তান।

শেষবেলায় জোড়া গোল হজম ভারতের

৯০ মিনিটের পরে ভেঙে পড়ল ভারতের ডিফেন্স। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে জুনাইদ শাহের ক্রস থেকে হেডে গোল করেন নাজিব উল্লাহ। তিন মিনিট পরেই ম্যাককিলের থেকে পাস পেয়ে ব্যবধান বাড়ান আলি খান গাজি।

৪ মিনিট অতিরিক্ত সময়

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। ৪ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।

৮৩ মিনিট: দারুণ সেভ অর্শের

গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল পাকিস্তান। ডান প্রান্ত থেকে অ্যাটাকে উঠে দুই ডিফেন্ডারকে টপকে বক্সে নবিকে বল বাড়ান তিনি। কিন্তু এগিয়ে এসে তাঁর শট বাঁচিয়ে দেন ভারতের গোলকিপার অর্শ।

মাঠে বিতর্কে জড়ালেন ভারত ও পাকিস্তানের ফুটবলার

বিতর্কে জড়ালেন ভারতের ফারুখ চৌধুরী ও পাকিস্তানের আলি খান গাজি। ভারতীয় ফুটবলারের দাবি পাকিস্তানের ওই প্লেয়ার ঘাড়ে ধাক্কা দিয়েছিলেন তাঁর। তনে রেফারির হস্তক্ষেপে সেই ঝামেলা মেটে।

ফের জোড়া বদল ভারতের

ভারতের হয়ে মাঠে নামলেন নাথান রদ্রিগেজ। অন্য দিকে ভালপুইয়ার জায়গায় এলেন লুংডিম।

৭০ মিনিট: বলের দখল রাখতে পারছে না কোনও দল

কিছুটা ছন্নছাড়া খেলা দেখা যাচ্ছে ম্যাচে। কোনও দলই দীর্ঘক্ষণ ধরে বলের দখল রাখতে পারছে না।

৬৩ মিনিট: জোড়া বদল ভারতের

জোড়া বদল করল ভারতীয় ফুটবল দল। মাঠে নামলেন ফারুখ চৌধুরী ও এবিনদাস ইয়েসুদাসন। তুলে নেওয়া হলো মহম্মদ সুহেল ও সুহেল আহমেদ ভাটকে।

সেকেন্ড হাফে কিছুটা ছন্দে পাকিস্তান

দ্বিতীয়ার্ধে কিছুটা বলের দখল রেখে ছন্দে ফেরার চেষ্টা করছে পাকিস্তান। ফাইনাল থার্ডে খেই হারিয়ে ফেললেও নিজেদের মধ্যে পাস খেলে গোল শোধের চেষ্টা করছে তারা।

৪৯ মিনিট: ভারতের প্রথম হলুদ কার্ড

ইচ্ছাকৃত ভাবে পাকিস্তানের আক্রমণ থামিয়ে হলুদ কার্ড দেখলেন ভারতের নিখিল প্রভু।

শুরু দ্বিতীয়ার্ধের খেলা

শুরু হলো সেকেন্ড হাফের খেলা। গোলসংখ্যা বাড়াতে পারবে ভারত?

শেষ প্রথমার্ধের খেলা

শেষ হলো প্রথমার্ধের খেলা। ৩-০ গোলে এগিয়ে ভারত। জোড়া গোল করেছেন সুহেল আহমেদ ভাট। আর একটি গোল কিপগেনের। ম্যাচের প্রথম থেকেই দাপট দেখিয়েছে ভারতীয় ফুটবল দল। ম্যাচে ফেরা কঠিন পাকিস্তানের।

২ মিনিট অতিরিক্ত সময়

শেষ নির্ধারিত ৪৫ মিনিটের খেলা। ২ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।

৪০ মিনিট: ম্যাচের প্রথম হলুদ কার্ড

ভারতের ফুটবলার নৌফালকে ফাউল করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখলেন পাকিস্তানের আলি জ়েব।

৩৫ মিনিট: আরও বাড়ল লজ্জা, পেনাল্টি মিস পাকিস্তানের

ম্যাচে গোল শোধের সুবর্ণ সুযোগ হারাল পাকিস্তান। পেনাল্টি মিস করলেন পাকিস্তানের শায়ক দোস্ত। তাঁর শট উড়ে গেল ক্রসবারের অনেক উপর দিয়ে।

পেনাল্টি পেল পাকিস্তান

ভারতের ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে বক্সে ঢোকেন পাকিস্তানের স্ট্রাইকার মহম্মদ হায়ান খট্টক। তাঁকে ফাউল করে বসেন সূর্যবংশী। পেনাল্টি পায় পাকিস্তান।

৩০ মিনিট: কিপগেনের গোল, ৩-০ এগিয়ে গেল ভারত

টিমগেমে দারুণ গোল তুলে নিল ভারত। মাঝমাঠ থেকে বল পেয়ে আক্রমণে ওঠেন নৌফাল। পাকিস্তানের কোনও প্লেয়ার আটকানোর চেষ্টাই করেননি তাঁকে। ফাইনাল থার্ডের কাছে এসে বল বাড়ান তিনি। সেই বল ধরে গোল করেন কিপগেন। ৩-০ গোলে লিড নিল ভারত।

হিমসিম খাচ্ছে পাকিস্তান

জোড়া গোলের পরে আরও আত্মবিশ্বাসী দেখাচ্ছে ভারতীয় ফুটবল দলকে। বলের দখল রেখে আরও গতি বাড়িয়ে খেলছেন বিজয়, রিকি, সুহেলরা। বলের দখল পেতেই হিমসিম খাচ্ছে পাকিস্তান।

অফসাইডে গোল বাতিলের পরে সুহেলের জবাব

প্রথম গোলের কিছুক্ষণ আগে আরও একবার পাকিস্তানের জালে বল জড়িয়েছিলেন সুহেল। অফসাইডের জন্য সেই গোল বাতিল করেন রেফারি। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক রয়েছে। তার পরে জোড়া গোল করে জবাব দিলেন সুহেল।

২৪ মিনিট: কর্নার পেয়েও কাজে লাগাতে ব্যর্থ পাকিস্তান

দুই গোলে পিছিয়ে পড়ার পরে ম্যাচে ফেরার চেষ্টা করছিল পাকিস্তান। দুটো কর্নার পেয়েছিল তারা। তবে ভারতকে বিপদ থেকে বাঁচান গোলকিপার অর্শ আনোয়ার শেখ।

১৯ মিনিট: ফের গোল সুহেলের, ২-০ লিড ভারতের

মাঝমাঠ থেকে ডিফেন্সচেরা পাস বাড়ালেন মোহনবাগানের অভিষেক সূর্যবংশী। পাক ডিফেন্ডারদের এড়িয়ে সেই বল ধরে বক্সে ঢোকেন সুহেল। পাক গোলকিপারকে একা পেয়ে ফের গোল করলেন সুহেল আহমেদ ভাট। ২-০ এগিয়ে গেল ভারত।

১৩ মিনিট: সুহেলের গোল, এগিয়ে গেল ভারত

একটানা আক্রমণ শানানোর ফল পেল ভারত। বাঁ প্রান্ত থেকে দুরন্ত গতিতে অ্যাটাকে উঠে বক্সে মাপা মাইনাস রাখেন মহম্মদ সুহেল। ঠাণ্ডা মাথায় ফিনিশ করেন মোহনবাগানের স্ট্রাইকার সুহেল আহমেদ ভাট। ১-০ লিড নিল ভারত।

মাঝমাঠে নজর কাড়ছেন নিখিল

ডিফেন্সিভ রোলে নজর কাড়ছেন নিখিল প্রভু। একের পর এক লং বল বাড়াচ্ছেন তিনি।

শুরু ম্যাচ

শুরু হয়ে গেল ভারত-পাকিস্তান ম্যাচ।

পাকিস্তানের প্রথম একাদশে কারা?

ইউসুফ বাট, মোহিবউল্লাহ, মহম্মদ হায়ান খট্টক, আলমগির আলি খান গাজ়ি, শায়ক দোস্ত, আব্দুল রহমান, সৈয়দ আলি রাজ়া, আলি উজ়াইর মহম্মদ, হ্যারিস আলি জ়েব, ওয়াকার এহতিসিম, হাসিব আহমেদ খান

ভারতের প্রথম একাদশ

অর্শ আনোয়ার শেখ, ভালপুইয়া, বিজয় ভার্গিস, মহম্মদ উভাইস, অভিষেক সূর্যবংশী, নিখিল প্রভু, রিকি শাবং, মাংলেনথাং কিপগেন, মহম্মদ সুহেল, সুহেল আহমেদ ভাট, নৌফাল পিএন

হেড-টু-হেডে এগিয়ে কে?

ভারত ও পাকিস্তান এর আগে মুখোমুখি হয়েছে ২৯ বার। ভারত জিতেছে ১৬ বার। পাকিস্তান চার বার। তিন বছর আগে বেঙ্গালুরুতে SAFF-এই শেষ সাক্ষাৎকারে সুনীল ছেত্রীর হ্যাটট্রিকে ভারত জিতেছিল ৪–০।

শক্তিশালী দল নিয়ে যাচ্ছে পাকিস্তান

পাকিস্তান এই টুর্নামেন্টে সেরা শক্তি এনেছে। টিমের কোচ পেরুর নলবার্তো সোলানো। যিনি অ্যাস্টন ভিলা, নিউক্যাসল ইউনাইটেডে খেলেছেন। দলে আছেন সুইডেন লিগে খেলা ডেনমার্ক জাত ডিফেন্ডার আবদুল্লা ইকবাল। আছেন ইংল্যান্ডের নীচের ডিভিশনে খেলা ফরোয়ার্ড ম্যককিল আরুন আবদুল্লাও।

দ্বিতীয় সারির দল নিয়ে SAFF-এ ভারত

পূর্ণ শক্তির দল নিয়ে SAFF-এ যায়নি ভারত। এই টুর্নামেন্টের প্রথম পর্ব ফিফার আন্তর্জাতিক উইন্ডোর বাইরে পড়েছে। মরশুমের মাঝপথে গুরুত্বপূর্ণ ফুটবলারদের ছাড়তে অনিচ্ছুক ISL ক্লাবগুলি। সামনে রয়েছে সিনিয়র দলের নিউ জ়িল্যান্ড সফর। তাই মূলত অনূর্ধ্ব-২৩ দল খেলানোর পরিকল্পনা ভারতের।

A post shared by Indian Football (@indianfootball)

SAFF ২০২৬-এ ভারতের গ্রুপে কারা?

ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান ও মলদ্বীপ। ১১ তারিখ মলদ্বীপের বিরুদ্ধে নামবে ভারত।

খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ ভারতের সামনে

শেষবার SAFF-এ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় ফুটবল দল। ২০২৩ সালে ফাইনালে কুয়েতকে হারিয়ে জিতেছিল ভারত। এ বার খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার সামনে।

কখন শুরু খেলা?

ভারতীয় সময় দুপুর ৩টে থেকে শুরু হবে ভারত-পাকিস্তান ফুটবল ম্যাচ।

কোথায় আয়োজিত হচ্ছে ম্যাচ?

এ বার SAFF চ্যাম্পিয়নশিপের আসর বসেছে বাংলাদেশে। ভারত বনাম পাকিস্তান ম্যাচ আয়োজিত হবে ঢাকা আন্তর্জাতিক স্টেডিয়ামে।

মুখোমুখি ভারত-পাকিস্তান

SAFF চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ আজ যাত্রা শুরু করছে ভারতীয় ফুটবল দল। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে নামবে তারা।

Lading . . .