Advertisement

BCCI-এর পার্টনার, র‍য়েছে বাংলার সঙ্গে যোগ, সেই সংস্থার সঙ্গেই চুক্তি AIFF-এর

এই সময়

প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের মহিলা ফুটবলের উন্নয়নে বড় পদক্ষেপ AIFF-এর,ছবি: X
ভারতের মহিলা ফুটবলের উন্নয়নে বড় পদক্ষেপ AIFF-এর,ছবি: X

ভারতের মহিলা ফুটবলের বাণিজ্যিক পরিকাঠামো আরও শক্তিশালী করার জন্য বড় পদক্ষেপ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং প্রো কবাডি লিগের সঙ্গে যুক্ত সংস্থা ক্যাপ্রি স্পোর্টস (Capri Sports)-এর সঙ্গে চুক্তি করল AIFF। ইন্ডিয়ান উইমেন্স লিগের (IWL) উন্নতির জন্য এই সংস্থার সঙ্গে ১৫ বছরের দীর্ঘমেয়াদি চুক্তি করেছে ফেডারেশন। কী পরিকল্পনা রয়েছে এই সংস্থার?

IWL-এর দুই স্তরেই কাজ করবে ক্যাপ্রি স্পোর্টস Capri Sports

ভারতের মহিলা ফুটবলের বাণিজ্যিক উন্নয়ন ও মার্কেটিংয়ের দায়িত্ব নেবে ক্যাপ্রি স্পোর্টস। ক্লাব ও ফুটবলারদের জনপ্রিয়তা বাড়ানো, দর্শকসংখ্যা বৃদ্ধি, ব্র্যান্ড ও ইনভেস্টমেন্টে আগ্রহ বাড়ানো এবং ব্রডকাস্ট ও ডিজিটাল এনগেজমেন্ট বাড়ানোর দিকে নজর দেবে এই সংস্থা।

ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল টিম

চুক্তি অনুযায়ী ভারতের মেয়েদের ক্লাব ফুটবলে শীর্ষ দুই স্তরেই উন্নয়নে কাজ করবে Capri Sports। তবে এটাই প্রথম নয়। ভারতের ক্রীড়াক্ষেত্রে মেয়েদের খেলায় উন্নতিতে আগেও অভিজ্ঞতা রয়েছে ক্যাপ্রি স্পোর্টসের। ক্রিকেটে উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL) ইউপি ওয়ারিয়র্জ়, প্রো কবাডি লিগে ইউপি ওয়ারিয়র্জ়-এর সঙ্গে যুক্ত এই সংস্থা। তাই ভারতীয় ফুটবলের হাল ফেরাতে AIFF-এর এই ১৫ বছরের চুক্তি নিয়ে চর্চা চলছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল টিম

২০১৬ সালে শুরু হয়েছিল IWL। এই মরশুমে লিগ শুরু হবে ১৫ অক্টোবর থেকে। আটটি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। একাধিক শহরে মোট ৫৬টি ম্যাচ আয়োজন করা হবে। গতবার ভারতসেরা হয়েছিল ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল টিম

শুধু সিনিয়র স্তরেই নয়, তরুণ মহিলা ফুটবলারদের জন্যও প্রতিযোগিতার সুযোগ বাড়িয়েছে AIFF। জুলাইয়ে আয়োজিত হয়েছে মেয়েদের অনূর্ধ্ব-১৭ ইউথ লিগ। অক্টোবরে শুরু হওয়ার কথা প্রথম অনূর্ধ্ব-১৫ ইউথ লিগ। একই সঙ্গে দীর্ঘ সময় পরে অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭ AFC এশিয়ান কাপেও সুযোগ পেয়েছে ভারতের মহিলা ফুটবল দল।

Lading . . .