প্রকাশ্যে ISL-এর দ্বিতীয় পর্বের সূচি, ফিরতি ডার্বিতে কবে নামবে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৬

প্রকাশ্যে এল ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ২০২৬-২৭ মরশুমের দ্বিতীয় পর্বের সূচি। বুধবার প্রকাশিত সূচি অনুযায়ী, ২২ জানুয়ারি থেকে ঢাকে কাঠি পড়বে দ্বিতীয় পর্বের। এই পর্বে মোট ৭৮টি ম্যাচ খেলবে ১৩টি দল। ১৪ থেকে ১৮ এপ্রিলের মধ্যে শেষ হবে লিগস্তরের খেলা। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল জিতবে MG ISL শিল্ড। প্রথম ছ’টি দল জায়গা করে নেবে প্লে-অফে। ২৪ এপ্রিল থেকে শুরু হবে নকআউট পর্ব। পয়েন্ট তালিকার প্রথম দুই দল সরাসরি সেমি ফাইনালে খেলার সুযোগ পাবে। দুই জয়ী দল মুখোমুখি হবে ফাইনালে। ২০২৭ সালের ৮ মে অনুষ্ঠিত হবে MG ISL ফাইনাল। কবে নামছে মোহনবাগান, ইস্টবেঙ্গল? ফিরতি লেগের কলকাতা ডার্বি কবে? রইল সূচি।
দ্বিতীয় লেগের কলকাতা ডার্বি কবে?
দ্বিতীয় পর্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলির মধ্যে রয়েছে কলকাতা ডার্বি। আগামী ২৮ ফেব্রুয়ারি, রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। অবশ্য প্রথম লেগের খেলা হয়নি এখনও। ২৯ নভেম্বর যুবভারতীতে হবে কলকাতা ডার্বি। এর মাঝেই প্রকাশ্যে এল দ্বিতীয় পর্বের লেগের খেলা।
দ্বিতীয় পর্বে কবে মাঠে নামছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল?
ISL-এর দ্বিতীয় পর্বের প্রথম সপ্তাহের শেষেও রয়েছে একাধিক আকর্ষণীয় ম্যাচ। ২৩ জানুয়ারি কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে মোহনবাগানের মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স। পরের দিন অর্থাৎ ২৪ জানুয়ারি ঘরের মাঠে দ্বিতীয় পর্বের ম্যাচ শুরু করবে ইস্টবেঙ্গল। তাদের বিপক্ষে থাকবে চেন্নাইয়িন FC। নজরে থাকবে গোয়ান ডার্বিও। ২১ ফেব্রুয়ারি মুখোমুখি হবে FC গোয়া ও চার্চিল ব্রাদার্স। বাম্বোলিম স্টেডিয়ামে হবে এই ম্যাচ।
এপ্রিলের শেষ পর্বে প্লে-অফের লড়াই
লিগ পর্বের শেষ ম্যাচগুলি হবে ১৪ থেকে ১৮ এপ্রিলের মধ্যে। এই ম্যাচগুলির ফলই ঠিক করে দেবে পারে শিল্ড জেতা ও প্লে-অফে ওঠার সমীকরণ। এই পর্বের সূচিতে নজর থাকবে ওডিশা এফসি বনাম মোহনবাগান, ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি FC এবং স্পোর্টিং ক্লাব দিল্লি বনাম বেঙ্গালুরু এফসি-র মতো গুরুত্বপূর্ণ ম্যাচে।
মোহনবাগানের ম্যাচের সূচি
২৩ জানুয়ারি: বনাম কেরালা ব্লাস্টার্স এফসি
৩০ জানুয়ারি: বনাম চেন্নাইয়িন এফসি
৬ ফেব্রুয়ারি: বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি
১২ ফেব্রুয়ারি: বনাম এফসি গোয়া
২০ ফেব্রুয়ারি: বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি
২৮ ফেব্রুয়ারি: বনাম ইস্টবেঙ্গল এফসি
৫ মার্চ: বনাম ইন্টার কাশী এফসি
১৪ মার্চ: বনাম বেঙ্গালুরু এফসি
২০ মার্চ: বনাম চার্চিল ব্রাদার্স
৪ এপ্রিল: বনাম পাঞ্জাব এফসি
১০ এপ্রিল: বনাম মুম্বই সিটি এফসি
১৭ বা ১৮ এপ্রিল: বনাম ওডিশা এফসি
ইস্টবেঙ্গলের ম্যাচের সূচি
২৪ জানুয়ারি: বনাম চেন্নাইয়িন এফসি
৩০ জানুয়ারি: বনাম বেঙ্গালুরু এফসি
৫ ফেব্রুয়ারি: বনাম পাঞ্জাব এফসি
৯ ফেব্রুয়ারি: বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি
১৮ ফেব্রুয়ারি: বনাম ইন্টার কাশী
২৮ ফেব্রুয়ারি: বনাম মোহনবাগান
৭ মার্চ: বনাম কেরালা ব্লাস্টার্স এফসি
১২ মার্চ: বনাম চার্চিল ব্রাদার্স
১৯ মার্চ: বনাম ওডিশা এফসি
৭ এপ্রিল: বনাম এফসি গোয়া
১০ এপ্রিল: বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি
১৪ থেকে ১৮ এপ্রিলের মধ্যে: বনাম মুম্বই সিটি এফসি


