
প্রণোদনা তহবিলের ঋণে গতি কম
বন্ধ কলকারখানা চালুসহ অর্থনীতি চাঙা করতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক। শিল্পোদ্যোক্তাদের সর্বোচ্চ ৭ শতাংশ সুদের এই তহবিলের ঋণ দেওয়ার কথা। আর প্রণোদনার আওতায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যও নির্ধারণ করা হয়েছিল। তবে প্রণোদনা ঘোষণার চার মাস পরও এই ঋণ বিতরণে কাঙ্ক্ষিত গতি নেই। ফলে শিল্পকারখানাগুলোও তার সুফল পাচ্ছে না। উল্টো জ্বালানি–সংকটসহ নানামুখী সমস্যায় ধুঁকছে শিল্পকারখানা।১০ অক্টোবর, ২০২৬




