
‘আমার কলিজার পাখিটা যখন চলে গেছে, এখন আর কিছু বলব না’
কুমিল্লার লালমাইয়ে ধানখেত থেকে মরদেহ উদ্ধার হওয়া স্কুলছাত্রীর (১৫) গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার একটি গ্রামে। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে মাতম নেমে আসে। একমাত্র মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ বাবা–মা। পরে আজ শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।৯ অক্টোবর, ২০২৬



