২২ গজে না নেমেই ফের নতুন চোট হার্দিকের, ছিটকে গেলেন নিউ জ়িল্যান্ড সফর থেকেও
প্রত্যাবর্তনের অপেক্ষা যেন আর শেষই হচ্ছে না হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। জাতীয় দলে ফেরার প্রস্তুতির মধ্যেই ডান পায়ের শিনে নতুন করে চোট পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার। ফলে ৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজ়ে ভারত ‘এ’ দলের হয়ে খেলার সুযোগও হাতছাড়া হলো তাঁর। একই সঙ্গে ২২ অক্টোবর থেকে শুরু হতে চলা নিউ জ়িল্যান্ড সফর থেকেও ছিটকে গেলেন হার্দিক। গত পাঁচ মাস ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন হার্দিক পান্ডিয়া।এই প্রতিবেদন থেকে যা জানবেনহার্দিক পান্ডিয়ার নতুন করে কোথায় চোট লেগেছে?কবে থেকে হার্দিকের মাঠে ফেরার কথা ছিল?কেন নিউ জ়িল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন হার্দিক?শেষ কবে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন হার্দিক?গত কয়েক মাসে কোন কোন সিরিজ়ে খেলতে পারেননি তিনি?এ বার কবে মাঠে ফেরার সুযোগ রয়েছে হার্দিকের?নতুন চোটে আরও পিছিয়ে গেল প্রত্যাবর্তনহার্দিকের মাঠে ফেরার সম্ভাব্য তারিখ ছিল ২০ সেপ্টেম্বর। সেই হিসাবেই অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজ়ের জন্য তাঁকে ভারত ‘এ’ দলে রাখা হয়েছিল। ৬ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল সেই সিরিজ়ের। কিন্তু নতুন করে ডান পায়ের শিনে চোট পাওয়ায় সেই পরিকল্পনাও বদলে গেল। BCCI-এর মেডিক্যাল প্যানেলের প্রধান চিকিৎসক দিনশ পারদিওয়ালা হার্দিকের রিপোর্ট দেখেছেন। আপাতত তাঁকে দু’সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।২৬ সেপ্টেম্বর, ২০২৬

