Advertisement

ক্যাচের পর ‘ধনুশ’, রামায়ণ মুক্তির আগে বিশেষ সেলিব্রেশন কোহলির

এই সময়

প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬

বিরাট কোহলির ধনুশ সেলিব্রেশন,Ei Samay,কেপ টাউনেও একই সেলিব্রেশন কোহলির
বিরাট কোহলির ধনুশ সেলিব্রেশন,Ei Samay,কেপ টাউনেও একই সেলিব্রেশন কোহলির

বিরাট কোহলি মাঠে নামা মানে বড় ইনিংসের পাশাপাশি নজরে থাকে তাঁর সেলিব্রেশন। ৩৭ বছর বয়সে মাঠে নেমে তিনি সেলিব্রেশন দিয়ে শিরোনামে চলে আসেন। এ বার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজ়ের প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের পাশাপাশি তিনি আলোচনায় এলেন সেলিব্রেশন নিয়ে। দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের পর নিউ জ়িল্যান্ড সিরিজ়ে তিনি ফিরিয়ে আনলেন ধনুক সেলিব্রেশন (Dhanush Celebration)।

বিরাটের ধনুক সেলিব্রেশন

৫ নভেম্বর নিজের ৩৮তম জন্মদিনের ঠিক আগের দিন নিউ জ়িল্যান্ডের অকল্যান্ডে প্রথম ODI খেলতে নেমেছেন বিরাট। এর আগে টি-টোয়েন্টি সিরিজ়ের সময় তিনি মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ব্যক্তিগত উদ্যোগে প্রস্তুতি শুরু করেছিলেন। এ বার সেই প্রস্তুতির প্রতিফলন দেখা গেল ম্যাচে। ফিল্ডিংয়ের সময় বিরাট পরপর দুটো ক্যাচ নিলেন, যা দেখে তরুণ প্লেয়ারদের ঘুম উড়তে বাধ্য। স্লিপে ফিল্ডিং করার সময় ডানদিকে ডাইভ দিয়ে তিনি যেই ক্যাচ নিলেন, তা অনায়াসে তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ফিল্ডিংয়ের তালিকায় জায়গা করে নেবে। তবে ক্যাচের চেয়েও বেশি ক্রিকেট অনুরাগীদের মন কেড়ে নিল ক্যাচ নেওয়ার ঠিক পরবর্তী মুহূর্তটি—যেখানে তিনি কাল্পনিক তির-ধনুক হাতে ট্রেডমার্ক ‘ধনুক’ সেলিব্রেশন করলেন।

THE ICONIC DHANUSH CELEBRATION IS BACK! 🥹🏹❤️

GOAT KOHLI! 👑 pic.twitter.com/6V3S1VlVgA

ঘটনাটি ঘটে নিউ জ়িল্যান্ড ইনিংসের ২৯তম ওভারে। ক্রিজে তখন ধুঁকছেন কিউয়ি লোয়ার-অর্ডার ব্যাটার নাথান স্মিথ। তরুণ ভারতীয় পেসার অংশুল কম্বোজের বলে আলতো করে ড্রাইভ করতে গিয়ে ব্যাটের বাইরের কানায় বল লাগান স্মিথ। দ্বিতীয় স্লিপে ফিল্ডিং করছিলেন কোহলি। বলটি তাঁর ডানদিক দিয়ে নিচু হয়ে ঘাসের দিকে ড্রপ খেতে যাচ্ছিল, বিরাট চোখের পলকে সম্পূর্ণ শরীর ডানদিকে বাতাসে ভাসিয়ে দেন। সেকেন্ডের ভগ্নাংশের সিদ্ধান্তে মাটি থেকে মাত্র কয়েক ইঞ্চি উঁচুতে এক হাতে তালুবন্দি করেন বলটি। আম্পায়াররা তৃতীয় আম্পায়ারের সাহায্য নিলেও রিপ্লেতে দেখা যায় বল মাটিতে স্পর্শ করার আগেই বিরাটের আঙুলে আটকেছে।

VIRAT KOHLI DOING JOHN CENA'S CELEBRATION MOVE. 🔥

King Kohli for a reason 👑 pic.twitter.com/cBGu1U5FQ6

ধনুকের পাশাপাশি জন সিনার সেলিব্রেশন

ক্যাচ নিশ্চিত হওয়ার পর যখন ইডেন পার্কের গ্যালারি কোহলির নামে ধ্বনি দিচ্ছে তখন তিনি ধনুক সেলিব্রেশন করলেন। দৌড়তে দৌড়তে দাঁড়িয়ে কাল্পনিক ধনুক চালানোর অঙ্গভঙ্গি করেন তিনি। এর পরে যখন গ্লেন ফিলিপস নামছিলেন, তখন WWE কিংবদন্তি জন সিনার আইকনিক সেলিব্রেশন ‘ইউ কান্ট সি মি’ করে দেখান বিরাট।

২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে বিরাটের সেলিব্রেশন।

কেপ টাউনেও ধনুক সেলিব্রেশন

এই প্রথমবার নয়, বিরাটের অতীতেও এই ‘ধনুক’ সেলিব্রেশন করেছিলেন। ২০২৪ সালের ৩ জানুয়ারি কেপটাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে প্রোটিয়া ক্রিকেটার কেশব মহারাজ মাঠে নামতেই স্টেডিয়ামের লাউডস্পিকোরে বেজে উঠেছিল ‘রাম সিয়া রাম’ গান। তখন স্লিপে ফিল্ডিং করছিলেন কোহলি। তিনি গান শুনে ধনুক চালানোর ভঙ্গি করে হাতজোড় করে পোজ দিয়েছিলেন। তাৎপর্যপূর্ণভাবে ২০২৪ সালে সেই দিনটা ছিল দশেরার সময় আর এ বার তিনি ধনুক সেলিব্রেশন করলেন দীপাবলির আগে।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ধনুশ সেলিব্রেশন করছেন বিরাট

একদিকে সেলিব্রেশন আর অন্যদিকে ফিল্ডিংয়ের উপর ভর করে বিরাট কোহলি ODI ক্রিকেটে কামব্যাক করলেন। আর ভারতের বোলিং ও ফিল্ডিংয়ের উপর ভর করে প্রথম ODI-তে কিউয়িরা মাত্র ১৮৫ রানে অলআউট হয়ে যায়।

Lading . . .