Advertisement

IPL ২০২৭-এর আগে বিক্রি হয়ে যাচ্ছে KKR? নারিন-রিঙ্কুদের ভবিষ্যৎ নিয়ে জল্পনা

এই সময়

প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৬

IPL ২০২৭-এর আগে বিক্রি হয়ে যাচ্ছে KKR?,ছবি: ANI
IPL ২০২৭-এর আগে বিক্রি হয়ে যাচ্ছে KKR?,ছবি: ANI

গতবারের ভুল থেকে শিক্ষা নিয়ে এ বার নিলামের আগে বড় সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মাথিশা পাথিরানা, মুস্তাফিজ়ুর রহমান-সহ একাধিক তারকাকে ছেড়ে দিয়েছে KKR। এ বার প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর রিপোর্ট। দু’বারের IPL জয়ী দলে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। ফ্র্যাঞ্চাইজ়িতে নিজের মালিকানাধীন অংশের অর্ধেক বিক্রি করতে পারেন সহ-কর্ণধার জয় মেহতা। একাধিক রিপোর্টে প্রকাশ, KKR-এ তাঁর ৪৫ শতাংশ শেয়ারের মধ্যে ২২.৫ শতাংশ বিক্রির জন্য আমেরিকার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এরিস ম্যানেজমেন্টের (Ares Management) সঙ্গে আলোচনা চালাচ্ছেন তিনি। এই চুক্তির মূল্য হতে পারে প্রায় ৪০০ মিলিয়ন ডলার।

কলকাতা নাইট রাইডার্স দলের প্লেয়াররা হতাশ

KKR-এর শেয়ার বিক্রি করছেন জয় মেহতা

বিশ্ব জুড়েই ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমেরিকার সংস্থা Ares Management-এর বিনিয়োগ রয়েছে। NFL-এর দল মায়ামি ডলফিনস (Miami Dolphins) এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির সঙ্গেও (Chelsea FC) যুক্ত তারা। KKR-এর মালিকানায় এই সংস্থার নাম জুড়লে বড় বদল আসতে পারে। প্রায় ৪০০ মিলিয়ন ডলারে নিজের শেয়ারের অর্ধেক বিক্রি করতে পারেন জয় মেহতা। বর্তমানে KKR-এর সামগ্রিক বাজারমূল্য প্রায় ১.৭৮ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬,৬৩৪ কোটি টাকা। এই হিসাবের ভিত্তিতেই সম্ভাব্য চুক্তির অঙ্ক ঠিক করা হয়েছে বলে দাবি একাধিক রিপোর্টে।

কলকাতা নাইট রাইডার্স দলের প্লেয়াররা হতাশ

KKR-এর মালিক কারা?

২০০৮ সালে IPL-এর প্রথম মরশুম থেকেই KKR-এর সঙ্গে যুক্ত মেহতা পরিবার। ২০০৭ সালে শাহরুখ খানের Red Chillies Entertainment, জয় মেহতা এবং তাঁর স্ত্রী জুহি চাওলা মেহতা মিলে Kolkata Knight Riders Pvt Ltd গঠন করেন। সেই সংস্থার মাধ্যমেই ফ্র্যাঞ্চাইজ়ির মালিকানা কেনা হয়েছিল। বর্তমানে KKR-এর ৫৫ শতাংশ মালিকানা রয়েছে শাহরুখ খানের Red Chillies Entertainment-এর হাতে। বাকি ৪৫ শতাংশের মালিক জয় মেহতা ও জুহি চাওলা। কোচ, মেন্টর, ক্যাপ্টেন এবং CEO ভেঙ্কি মাইসোরের সঙ্গে নিলাম-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও উপস্থিত থাকেন তাঁরা।

কলকাতা নাইট রাইডার্স দলের প্লেয়াররা হতাশ

চুক্তিতে চূড়ান্ত ছাড়পত্র দিতে হবে BCCI-কে

রিপোর্টে আরও জানা গিয়েছে, Ares Management-এর সঙ্গে জয় মেহতার সম্ভাব্য চুক্তির পুরোটাই নগদ টাকা লেনদেনের মাধ্যমে হতে পারে। আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে বলেই জানা গিয়েছে। তবে এই চুক্তি কার্যকর হওয়ার জন্য BCCI-এর চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। চুক্তির মোট অর্থের ৫ শতাংশ পাবে BCCI। সে ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রায় ২০০ কোটি টাকা পেতে পারে।

Lading . . .