Advertisement

বোলারদের ব্যর্থতার পরে ব্যাটিংয়ে ধস, ফের ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে হার ভারতের

এই সময়

প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬

,ছবি: ANI
,ছবি: ANI

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচে বোলারদের জন্য মদত ছিল না সে ভাবে। কিন্তু যে পিচে দাগ কাটতেই পারলেন না ভারতীয় পেসাররা, সেখানেই জ্বলে উঠলেন ক্যারিবিয়ান পেসার কিমো পল। অর্শদীপ-মায়াঙ্করা যেখানে একগাদা রান খরচ করলেন, সেখানেই ৫ উইকেট তুলে নিলেন কিমো। ব্যাটিংয়েও ছবিটা একই। দুরন্ত সেঞ্চুরি করলেন ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক শাই হোপ। সেখানে সঞ্জু স্যামসন, তিলক বর্মা ছাড়া লড়াই করতে পারলেন না কেউই। বোলারদের ব্যর্থতার পরে ব্যাটিং বিপর্যয়ে ২৪ রানে ম্যাচ হারল ভারত। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৪৭ তোলে ওয়েস্ট ইন্ডিজ়। জবাবে ২২৩ রানে অলআউট হয়ে গেল ভারত। চতুর্থ টি-টোয়েন্টিতে জিতে সিরিজ়ে সমতা ফেরাল ক্যারিবিয়ানরা।

বোলারদের ব্যর্থতার পরে ব্যাটিংয়ে ধস, ফের ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে হার ভারতের

শাই হোপের সেঞ্চুরিতে বড় রান ওয়েস্ট ইন্ডিজ়ের

ফের একবার নিষ্প্রভ দেখাল ভারতের বোলারদের। সেই সুযোগ কাজে লাগিয়ে বড় রান তুলল ওয়েস্ট ইন্ডিজ়। স্বপ্নের ফর্মে রয়েছেন শাই হোপ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে জিতিয়েছিলেন দলকে। এই ম্যাচেও শতরান এল তাঁর ব্যাট থেকে। ওপেনে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫০ বলে ১০২ রানের ঝকঝকে ইনিংস খেললেন হোপ। চারটি বাউন্ডারি ও ৯টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস।

১২ বলে ৩৩ রান করেন সিমরন হেটমেয়ার। শেষে ২৬ বলে ৪৯ রানের ঝোড়ো ক্যামিও শেরফেন রাদারফোর্ডের। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে ক্যারিবিয়ানরা।

বোলারদের ব্যর্থতার পরে ব্যাটিংয়ে ধস, ফের ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে হার ভারতের

ভারতীয় বোলারদের ব্যর্থতা

এই ম্যাচে আরও একবার প্রকট হলো ভারতীয় বোলিংয়ের দুর্বলতা। চার ওভারে ৫২ রান দেন মায়াঙ্ক যাদব। এক উইকেট নিয়ে অর্শদীপ খরচ করেন ৫২ রান। নীতীশ রেড্ডি দেন ৩ ওভারে ৩৯ রান। উইকেট নিলেও নজর কাড়তে পারেননি প্রিন্স যাদব ও অক্ষর প্যাটেল।

Shai Hope’s golden run against India continues with yet another ton in Hyderabad 🤩 📝: https://t.co/WixfTzusOa https://t.co/Gvpd0EPisr

সঞ্জুর ভালো শুরু, তিলক-নীতীশের লড়াই

২৪৮-এর টার্গেট তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো করেছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু পঞ্চম ওভারে জোড়া ধাক্কা দেন কিমো পল। ২৩ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন সঞ্জু। ওই ওভারেই ফেরেন ঈশান (৬)। আর এক ওপেনার অভিষেক শর্মা আউট হন ২৪ বলে ২৯ করে। ব্যর্থ শ্রেয়স আইয়ার (১৬), নমন ধীররা (০)। ১৩০-৫ স্কোর থেকে লড়াই চালান তিলক ও নীতীশ। ৭০ রানের জুটি গড়েন। কিন্তু ১৭তম ওভারের শেষ বলে ভারতকে বড় ধাক্কা দেন রোমারিও শেফার্ড। ২৫ বলে ৪৩ রান করে আউট হন তিলক।

বোলারদের ব্যর্থতার পরে ব্যাটিংয়ে ধস, ফের ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে হার ভারতের

কিমোর পেসে ব্যাটিং বিপর্যয়

তিলক ফিরতেই ভারতের জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়। ১৮তম ওভারে জ্বলে ওঠেন কিমো। এক ওভারে নেন তিন উইকেট। ২০ বলে ৪১ করে ফেরেন নীতীশ। টিকতে পারেননি অক্ষর (৩), প্রিন্স (০)। শেষ পর্যন্ত ২২৩-এ গুটিয়ে যায় ভারত। চার ওভারে ৪১ রান দিয়ে ৫ উইকেট নেন কিমো। শেষ ম্যাচে নির্ধারিত হবে সিরিজ়ের ভাগ্য।

Keemo Paul lights up the contest in Hyderabad with a second T20I five-wicket haul 🔥 📝: https://t.co/WixfTzusOa https://t.co/uLG1vlGu61

Lading . . .