Advertisement

টিম ইন্ডিয়ার এই প্লেয়ার ঘুম কেড়েছে ক্যারিবিয়ানদের, তালিকায় নেই তিলক বা শ্রেয়স

এই সময়

প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬

ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচে টিম ইন্ডিয়ার প্লেয়াররা,ছবি: Facebook/IndianCricketTeam
ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচে টিম ইন্ডিয়ার প্লেয়াররা,ছবি: Facebook/IndianCricketTeam

হায়দরাবাদের ম্যাচ জিতলেই এক ম্যাচ বাকি থাকতে সিরিজ় পকেটে পুরবে ভারত। বর্তমানে সিরিজ়ে ২-১ এ এগিয়ে আছে টিম ইন্ডিয়া ফলে, এই ম্যাচটা জিতে সিরিজ়ের ট্রফি নিশ্চিত করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইছে ভারতীয় ক্রিকেট দল। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হতে চলেছে দুই দল। আর এই ম্যাচে সকলের নজর একজনের দিকে। তিনি অভিষেক শর্মা। এই মাঠে তাঁর ট্র্যাক রেকর্ড ক্যারিবিয়ানদের ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট।

অভিষেকের বিধ্বংসী হয়ে ওঠার অন্যতম কারণ উপ্পলের ছোট বাউন্ডারি এবং পাটা উইকেট। তবে অভিষেক একা নন, ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলছে ক্যারিবিয়ান পাওয়ার-হিটারদের উপস্থিতি। যে কোনও মুহূর্তে বল বাউন্ডারির বাইরে পাঠানোয় ওস্তাদ ওয়েস্ট ইন্ডিজ়ের লোয়ার ও মিডল অর্ডারের ব্যাটাররা। ফলে লড়াইটা হতে চলেছে পাওয়ার হিটিংয়ের। আর এখানে ক্যারিবিয়ানদের সামনে অভিষেক শর্মা কঠিন চ্যালেঞ্জের সামনে।

টিম ইন্ডিয়ার প্লেয়ারদের সেলিব্রেশনের ছবি।

ক্যারিবিয়ান বোলারদের জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ হলো, হায়দরাবাদের এই মাঠটি অভিষেক শর্মার আইপিএলের হোম গ্রাউন্ড। সানরাইজার্স হায়দরাবাদের (SRH) হয়ে এই ২২ গজে খেলে তিনি ছক্কার বন্যা বইয়ে দিয়েছেন। মাঠের কোন দিক দিয়ে বড় শট খেলা সহজ, উইকেটের বাউন্স কতটা থাকে এবং বল কখন সুইং করতে পারে—তার পুঙ্খানুপুঙ্খ তথ্য রয়েছে এই বাঁহাতি ব্যাটারের কাছে। ইন্দোরের গত ম্যাচেই ৩০ বলে ৬৯ রানের টর্নেডো ইনিংস খেলে ছন্দে ফেরার বার্তা দিয়েছেন অভিষেক।

ছোট মাঠের সুবিধা পুরোপুরি কাজে লাগিয়ে স্পিনার ও পেসারদের প্রথম বল থেকেই আক্রমণ করার যে আগ্রাসন অভিষেকের ব্যাটে দেখা যায়, তা উইন্ডিজ় অধিনায়ককে শুরুতেই রক্ষণাত্মক ফিল্ডিং সাজাতে বাধ্য করবে। ভারতের বোলারদের সামনে যদি ছোট মাঠে প্রতিপক্ষকে বেঁধে রাখার কঠিন চ্যালেঞ্জ থাকে, তবে সেই চাপ সমাল দেওয়ার জন্য অভিষেক শর্মার চেনা মাঠের বিধ্বংসী ব্যাটিংই হতে চলেছে ভারতের সবচেয়ে বড় শক্তি।

Lading . . .