
কক্সবাজারে শুরু হচ্ছে প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন, গুরুত্ব পাবে ঋণ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ
বাংলাদেশের সরকারি ঋণ ব্যবস্থাপনায় সংস্কার, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার উন্মুক্ত করা এবং ঋণ গ্রহণের নতুন উৎস তৈরির কৌশল নিয়ে দেশে প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন আয়োজন করেছে সরকার। আগামীকাল ১৫ ও ১৬ নভেম্বর কক্সবাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন বিভিন্ন দেশের ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।১৪ নভেম্বর, ২০২৬




