বাবা-মা হলেন রাজা চন্দ ও পিয়ান, ছেলে হলো না মেয়ে?
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬
Big Breaking: পুজোর আগেই সুখবর টলিপাড়ায়। বাবা-মা হলেন পরিচালক রাজা চন্দ এবং মডেল-অভিনেত্রী পিয়ান সরকার। বুধবার সন্ধ্যায় শহরের এক বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন পিয়ান।
মেয়ে হওয়ার আনন্দে আবেগপ্রবণ পরিচালক রাজা চন্দ। তিনি বলেন, ‘দু’জনেই ভালো আছেন। ছেলে-মেয়ে যাই হোক, সুস্থ হোক, সেটাই কামনা করছিলাম। পিয়ানের স্বাস্থ্য নিয়ে চিন্তা হচ্ছিল। বাকি সবকিছুই ভালো ভাবে হয়েছে। আমি নিজে ওটি-তে ছিলাম। ফলে চোখের সামনে পৃথিবীতে আসতে দেখলাম মেয়েকে। এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না।’ তাঁর সংযোজন, তবে শুনতে একটু অন্যরকম শোনালেও আমি মন থেকে চেয়েছিলাম মেয়ে হোক। সেটা প্রকাশ করিনি কখনও। ঈশ্বর আমার এই আশা পূর্ণ করেছে।’
প্রসঙ্গত, প্রথম দিকে বিষয়টি একেবারে আড়ালেই রেখেছিলেন তারকা দম্পতি। পরিচালক রাজা চন্দের জন্মদিনের দিন, বিষয়টি প্রকাশ্যে আনেন তাঁরা। সন্তান বড় করা খুব বড় দায়িত্ব, বাবা-মা দুজনে মিলে এই মুহূর্তটা যেমন উপভোগ করতে চান, তেমনই দায়িত্ব অনেক বাড়ল বলেও জানাচ্ছেন রাজা।
আরও পড়ুন


