
বন্ধ শুটিং, টেলিকাস্ট হচ্ছে ‘কেবিসি’র পুরোনো এপিসোড, গুরুতর অসুস্থ অমিতাভ?
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই জানিয়েছিলেন শরীরটা একেবারেই ভালো নেই তাঁর। বেশ কিছু দিন ধরেই অসুস্থ অমিতাভ বচ্চন। চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন বলেও জানিয়েছেন বিগ বি। সূত্রের খবর, যে কারণে আপাতত বন্ধ ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিং। এমনকী নতুন পর্বের পরিবর্তে পুরোনো পর্ব সম্প্রচারিত হচ্ছে বলে খবর।৭ নভেম্বর, ২০২৬




