আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ইনভেস্ট বাংলাদেশের সঙ্গে জমি ইজারার চুক্তি করেছে র‌্যানকন লুব্রিকেন্টস। ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির সদস্য (বিনিয়োগ উন্নয়ন) নাহিয়ান রহমান এবং র‌্যানকন লুব্রিকেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ইমরান জামান খান চুক্তিতে সই করেনছবি: ইনভেস্ট বাংলাদেশের সৌজন্যে

নতুন এই কারখানা চালুর মাধ্যমে র‌্যানকন লুব্রিকেন্টস বিদেশ থেকে কেবল কাঁচামাল আমদানি করবে এবং দেশেই লুব্রিকেন্টস মিশ্রণ ও প্রস্তুত করে স্থানীয় বাজারে সরবরাহ করবে।

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নতুন কারখানা করবে র‌্যানকন লুব্রিকেন্টস। এ জন্য প্রতিষ্ঠানটি বিনিয়োগ করবে ২ কোটি ডলার বা প্রায় ২৫০ কোটি টাকা (প্রতি ডলার ১২৫ টাকা ধরে)। কারখানাটির কাজ শেষ হলে তাতে কর্মসংস্থান হবে ২৫০ জনের। এ জন্য প্রতিষ্ঠানটি আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ইনভেস্ট বাংলাদেশের সঙ্গে জমি ইজারার চুক্তি করেছে। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কারখানা করতে র‌্যানকন লুব্রিকেন্টস প্রায় সাড়ে ছয় একর জমি ইজারা নিচ্ছে।
৫ অক্টোবর, ২০২৬
আমাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
google-playapp-store
স্বত্ব © 24ONBD 2026