
বিকেলে এনসিপির স্পোর্টস উইংয়ের আত্মপ্রকাশ, যোগ দিচ্ছেন দুই নাজমুল
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্পোর্টস উইং হিসেবে আজ সোমবার বিকেলে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স। সংগঠনটিতে যোগ দিয়ে আহ্বায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন দেশের ক্রীড়া সংগঠক নাজমুল আবেদীন ফাহিম। তাঁর সঙ্গে সদস্যসচিব হতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির সাবেক প্রধান এম নাজমুল ইসলাম। তিনি পদে থাকা অবস্থায় গত জানুয়ারিতে খেলোয়াড়দের নিয়ে কিছু মন্তব্য করে আলোচিত হয়েছিলেন।২ নভেম্বর, ২০২৬




