
৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন
বড়দিনের ছুটিতে বাড়িতে একা পড়ে যাওয়া ছোট্ট ছেলেটি। আর সেই সুযোগে বাড়িতে ঢুকে পড়া দুই চোরকে বুদ্ধি আর নানা ফাঁদে নাস্তানাবুদ করার গল্প। ১৯৯০ সালে মুক্তি পাওয়া হলিউডের সিনেমা ‘হোম অ্যালোন’ আজও দর্শকের কাছে বড়দিনের অন্যতম প্রিয় সিনেমা। সেই সিনেমার কেভিন ম্যাকক্যালিস্টার চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন ম্যাকলে কালকিন। এবার ৩৬ বছর পর আবারও সেই চরিত্রে ফিরতে যাচ্ছেন তিনি।২১ নভেম্বর, ২০২৬




