Advertisement

স্বপ্ন পূরণের পথে টুশি

জনকণ্ঠ

প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬

সাবরিনা নওশীন টুশি
সাবরিনা নওশীন টুশি

সাবরিনা নওশীন টুশি, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় একজন সংগীতশিল্পী। তিনি ২০২৩ সালের চ্যানেল আই সেরাকণ্ঠতে সেরাদের সেরা হয়েছিলেন। যদিও বা টুশি এরই মধ্যে সিনেমাতে গান গেয়েছেন, মৌলিক গানও গেয়েছেন। তবে তার সংখ্যা খুব কম। তবে টুশির স্বপ্ন ছিল স্টেজ শোতে নিজেকে ব্যস্ত করে তোলার। সেই স্বপ্ন পূরণের পথেই হাঁটছেন টুশি। এরই মধ্যে ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন টুশি গত ২৬ নভেম্বর।
টুশি পরিবর্তীতে মোস্তাফিজুর রহমান বাবুর ‘ময়নার চর’ সিনেমাতেও প্লে-ব্যাক (সিনেমার গান) করার সুযোগ পেয়েছিলেন। যদিও সিনেমাটি এখনো মুক্তি পায়নি। এরই মধ্যে একটি ধারাবাহিক নাটকের টাইটেল সং করারও সুযোগ হয়েছে টুশির। শফিক তুহিনের কথা ও গানটির সুর সংগীত করেছেন প্রত্যয় খান। তবে দুটি গান নিয়েই টুশির ভীষণ প্রত্যাশা। টুশি জানালেন টুশি আপাতত স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

চলতি মাসেই তিনি স্টেজ শোতে গাইবেন রংপুর ক্যান্টনমেন্ট, নোয়াখালী ও কুমিল্লাতে বিভিন্ন স্টেজ শো’তে। টুশি বলেন, সেরাকণ্ঠ প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে থেকেই টুকটাক স্টেজ শোতে গাইতাম। সেরাকণ্ঠতে সেরাদের সেরা হওয়ার পর থেকে স্টেজ শোতে আমার ব্যস্ততা আগের তুলনায় বেড়েছে।

আরও পড়ুন

Lading . . .