
কাঁচি থেকে ওয়াশিং পাউডারের বোতল, এই জাদুঘরের প্রতিটি স্মারকের সঙ্গে জড়িয়ে আছে নোবেলজয়ীদের গল্প
পাবলো নেরুদার সেই বিখ্যাত পাইপ, গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের চশমা, দালাইলামার কলম—কী নেই! সুইডেনের স্টকহোমের পুরোনো শহর গ্যামলা স্তানের একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছে নোবেল জাদুঘর। প্রবেশপথের শুরুতেই দেয়ালে সাঁটানো নোবেল পুরস্কারের একটি বড় রেপ্লিকা। এই রেপ্লিকার সঙ্গে ছবি তোলার ভিড় লেগেই আছে সারাক্ষণ।১০ অক্টোবর, ২০২৬




