
ছবির শিশুটি এখন আলোচিত নায়িকা, ৭৮ কোটি টাকার মালিক
আজ ২৮ সেপ্টেম্বর বলিউড অভিনেত্রী মৌনী রায়ের জন্মদিন। ১৯৮৫ সালের এই দিনে পশ্চিমবঙ্গের কোচবিহারে জন্ম তাঁর। ৪১ বছরে পা দেওয়া এই অভিনেত্রীকে এখন বলিউডের পরিচিত মুখ হিসেবে দেখা হলেও তাঁর তারকাখ্যাতির শুরু টেলিভিশনে। একসময় ‘কৃষ্ণ তুলসী’ চরিত্রে ঘরে ঘরে পরিচিতি পাওয়া মৌনী পরে ‘সতী’, ও ‘জুনুন’ চরিত্রে নিজের অভিনয়ের ভিন্ন ভিন্ন দিক দেখিয়েছেন। তবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় বাঁক আসে ‘নাগিন’ দিয়ে। সেখান থেকেই টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী থেকে বলিউডের দৌড়ে ঢুকে পড়েন তিনি।২৮ সেপ্টেম্বর, ২০২৬




