প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান কি আবারও মা হতে যাচ্ছেন? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তাঁর একটি ভিডিওকে কেন্দ্র করে কারিনা ও সাইফ আলি খান দম্পতির তৃতীয় সন্তানের আগমন নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, গাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় কারিনার এক সহযোগী তাঁর সামনে ছাতা ধরে রেখেছিলেন। নেটিজেনদের একাংশের ধারণা, 'বেবি বাম্প' পোপানের জন্যই ছাতার আড়াল নেওয়া হচ্ছিল। মুহূর্তের মধ্যে ভিডিওটি অন্তর্জালে ছড়িয়ে পড়ে।
তবে এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র। তারা জানান, কারিনা মোটেও অন্তঃসত্ত্বা নন; ক্যামেরার কোণ বা পোশাকের কারণে শরীর কিছুটা ভিন্ন মনে হয়ে থাকতে পারে।
উল্লেখ্য, সাইফ-কারিনা দম্পতির তৈমুর ও জেহ নামে দুই সন্তান রয়েছে। সম্প্রতি সাইফ আলি খানের ৫৬তম জন্মদিন উপলক্ষে পরিবারসহ সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে মুম্বাই ফেরেন তাঁরা।
জেএইচআর
আরও পড়ুন


