দুর্ঘটনায় আহত কার্তিক আরিয়ান, হাঁটুতে অস্ত্রোপচারের প্রস্তুতি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬

নতুন সিনেমার শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় হাঁটুতে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। বর্তমানে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেতা।
জানা গেছে, সিনেমাটির শেষ দুই দিনের শুটিংয়ে বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্য ধারণের পরিকল্পনা করেছিলেন নির্মাতা। এসব দৃশ্যের জন্য আগে থেকেই প্রশিক্ষণ নিচ্ছিলেন কার্তিক। তবে শুটিং চলাকালে হঠাৎ দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনার পর কার্তিককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষার পর চিকিৎসকেরা তার হাঁটুতে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন কার্তিককে অস্ত্রোপচারের পর কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে সিনেমাটির বাকি শুটিংও কিছুটা পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমএ


